ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস ঢুকে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম আপডেট: ৩০.০৭.২০২৬ ৯:৪৫ পিএম
X
Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে আনোয়ারার টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কয়েকটি সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে থাকা কয়েকজন মানুষ চাপা পড়েন।

দুর্ঘটনায় আহত পথচারী কহিনুর আক্তার বলেন, ‘আমি দোকানে বসে চা ও নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস এসে দোকানের ভেতরে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজি দোকানের ভেতরে চলে আসে এবং সেগুলো দুমড়েমুচড়ে যায়। আমি মাথা ও পেটে প্রচণ্ড আঘাত পেয়েছি।’

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কাছে ১০ জন আহতের তথ্য রয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত রোগীর সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আমরা তথ্য সংগ্রহ করছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement