ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
X
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের সোনালী ব্যাংক-সংলগ্ন ‘জীম মাংস’ নামের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত অভিযানটি পরিচালনা করেন।

জেলাল শেখ সাদুল্লাপুরের মৃত আলিম শেখের ছেলে। তিনি ‘জীম মাংস’ দোকানের স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলাল শেখ দীর্ঘদিন ধরে গরু জবাই করে মাংস বিক্রি করে আসছেন। মঙ্গলবার একটি রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলাল শেখকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ মাংস বিক্রি না করতে মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ধরনের রোগাক্রান্ত বা অনিরাপদ মাংস যাতে বাজারজাত করা না হয়, সে বিষয়ে মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement