ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে ফুটপাত উচ্ছেদ, ঘণ্টা না পেরোতেই ফের দখল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
X
Advertisement

নোয়াখালী জেলা শহরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনার পরও আবারও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে ফের ভোগান্তি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে শহরের ব্যস্ত সড়কগুলোর ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ব্যবসায়ীদের ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়।

তবে অভিযান শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে ফের দোকান বসানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের ফুটপাত হকার ও ব্যবসায়ীদের দখলে রয়েছে। অনেক জায়গায় দোকানের মালামাল ফুটপাতে রাখা হয়। কোথাও আবার স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা চলছে। ফলে পথচারীদের মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তারা।

এমআর/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement