ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তাপ সহনশীল নগরী গড়ার লক্ষ্যে কেসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম
X

নগরকেন্দ্রিক ক্রমবর্ধমান তাপদাহের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনা কাজে লাগাতে ‘‘তাপ সহনশীল নগরী: নগর অবকাঠামো বিষয়ক নকশা/ডিজাইন প্রতিযোগিতা’’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্রাকটিক্যাল অ্যাকশন’-এর আয়োজনে এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেসিসি, খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থা উত্তরণ এবং প্রাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহের কারণে সৃষ্ট ঝুঁকি হ্রাসে খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রধানত দুটি বিষয়ে উদ্ভাবনী নকশা আহ্বান করা হবে। বিষয় দুটি হলো—নিম্ন আয়ের বসতিতে বাস্তবায়নযোগ্য স্বল্পব্যয়ী ও তাপ প্রশমনকারী আবাসন ব্যবস্থা এবং শহরব্যাপী সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক কুলিং সেন্টারের নকশা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একটি কারিগরি পর্যালোচনা কমিটির মাধ্যমে সেরা প্রস্তাবগুলো বাছাই করা হবে। পরবর্তীতে বিজয়ী নকশাগুলোর ভিত্তিতে প্রোটোটাইপ তৈরি করে খুলনা বিভাগের তীব্র তাপপ্রবাহপ্রবণ এলাকায় তা বাস্তবায়ন করা হবে। সভায় কেসিসিকে এ প্রতিযোগিতার সহযোগী আয়োজক হওয়ার অনুরোধ জানানো হলে কেসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুমানা আজাদ, আরবান অ্যান্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, প্রাকটিক্যাল অ্যাকশনের প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম মোড়ল এবং উত্তরণের পরিচালক শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

তামান্না রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নগরীর সার্বিক পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝