ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম
X
Advertisement

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত কূপে পড়ে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতের নাম মেহেদী হাসান (১৮)। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার একটি এলাকায়। তিনি আশুলিয়ায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকালে মেহেদী হাসান একটি পরিত্যক্ত কূপে পড়ে যান। পরে স্থানীয়রা জিরাবো মর্ডান ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে পরিত্যক্ত কূপ থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিত্যক্ত কূপে সাধারণত বিষাক্ত গ্যাস জমে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই ঘণ্টা কূপের ভেতরে আটকে থাকায় বিষাক্ত গ্যাসের প্রভাবে তার মৃত্যু হয়েছে।

ওএফ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement