ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনবিএফআই সম্মাননা পেল আইপিডিসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ১:৫৮ পিএম
X

টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ সম্মাননায় ভূষিত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পণ্য ও অর্থায়ন প্রক্রিয়ায় পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালার সফল বাস্তবায়ন এবং টেকসই অর্থায়নে ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আইপিডিসি ফাইন্যান্সকে এ সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহক, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিও এ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্সের টেকসই উন্নয়ন কার্যক্রমের মূলভিত্তি ‘ফাইন্যান্স ফর দ্য প্ল্যানেট অ্যান্ড পিপল’ শীর্ষক সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ কাঠামোর আওতায় প্রতিষ্ঠানটি সবুজ অর্থায়ন, দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করে আসছে। এর মাধ্যমে দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ফাইন্যান্স তার অবস্থান আরও সুদৃঢ় করছে।

সম্মাননা অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস বলেন, “এই স্বীকৃতি টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। টেকসই উন্নয়ন শুধু করপোরেট দায়বদ্ধতার বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি। ‘ফাইন্যান্স ফর দ্য প্ল্যানেট অ্যান্ড পিপল’ কৌশলের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি কার্যক্রমে টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করেছি। ভবিষ্যতেও উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে পরিবেশ ও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং গ্রাহক, অংশীজন ও দেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা ও উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

- টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝