ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এসিআই গোদরেজ-আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম
X

রাজধানী ঢাকা ও সংলগ্ন নারায়ণগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড, আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, রূপগঞ্জে পরিচালিত অভিযানে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিএসটিআইয়ের গুণগতমান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় তারাবোতে মান সনদ ছাড়া লেড-অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনের দায়ে জিউজৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে দুই আইনে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, রাজধানীর বসিলা এলাকায় অভিযানে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনপ্রিয় ব্র্যান্ড ‘লাইজল’, ‘হারপিক’ ও ‘ভিম’-এর নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নামে মানহীন হ্যান্ডওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাতের অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’ শোরুমকে ১ লাখ টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মিষ্টি ও দই বাজারজাত করায় ‘অপূর্ব আনন্দ জল খাবার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, বসিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং হাজারীবাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে বিএসটিআইয়ের উপ-পরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন ও সুমাইয়া আফরোজ লিজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝