ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
থার্ড টার্মিনাল নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক। এসব তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, আগামী বছর নয়, চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

সংস্থাটি জানায়, সম্প্রতি টার্মিনালের মোট ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু প্রতিবেদনে প্রকল্পের প্রকৃত অবস্থা, অনুমোদিত নথি ও চুক্তির শর্তাবলী যথাযথভাবে না বুঝে আংশিক তথ্য তুলে ধরা হয়েছে।

বেবিচকের দাবি, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই শেষ হয়েছে। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অপারেশনাল রেডিনেস, জটিল কারিগরি ও পরিচালনাগত কাজ এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের কারণে বাড়তি সময় লেগেছে।

বর্তমানে চূড়ান্ত ধাপের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে বেবিচক বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে ডিসেম্বরেই টার্মিনালটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।

একইসঙ্গে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক করে বেবিচক বলেছে, এতে জনমনে ভুল ধারণা তৈরি হওয়ার পাশাপাশি বৈশ্বিক অংশীদারদের আস্থাও ক্ষুণ্ণ হতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝