ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ৬:৩২ পিএম
X

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি- সিজেপি। দলটির নেতারা জানিয়েছেন, এ দাবি থেকে তারা সরে আসবেন না এবং কোনো ধরনের আপসও করবেন না।

শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি। বৈঠক শেষে দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ ছাড়া অন্য কোনো সমাধান তারা মেনে নেবেন না।

তিনি বলেন, সিজেপির অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের জানিয়েছেন। এ বিষয়ে সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে সিজেপি। পাশাপাশি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও তুলেছে দলটি।

এদিকে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, তারা সিজেপির দাবিগুলো শুনেছেন এবং এ বিষয়ে আবারও আলোচনা করবেন।

অন্যদিকে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, দিল্লি পুলিশ যন্তর মন্তরের আশপাশ থেকে বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এমনকি আইনজীবীদেরও আটক করছে। বিষয়টি সরকারের কাছে তুলে ধরা হলে, এমন ঘটনা ঘটে থাকলে তা বন্ধে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত জানা যেতে পারে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝