ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর অনেকেই তাদের সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ব্যবহার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়নি, যার ফলে মার্কিন শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেল রেজিস্টারে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেক্সিকো, যুক্তরাজ্য, কানাডা, বাংলাদেশ ও ভারতের মতো প্রায় ১০টি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাইওয়ান থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশের বেশি হবে না। অন্যদিকে জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিদ্যমান বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আরও কয়েক ডজন দেশের পণ্যের ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কিছু ক্ষেত্রে এ শুল্কের সঙ্গে বিদ্যমান অন্যান্য শুল্কও যুক্ত হতে পারে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝