ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হুথিদের সাফল্যে ইরানে উচ্ছ্বাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবিতে ইরানে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইরানের কর্মকর্তারা হুথিদের সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরেছেন। হুথিরা দ্রুত অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তেহরান থেকে তাদের প্রতি প্রকাশ্য সমর্থন এসেছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ হুথিদের অগ্রযাত্রার প্রশংসা করে ইয়েমেনের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও হুথিদের সামরিক সাফল্যকে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে।

গত কয়েক দিনে হুথিরা লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেয়। বৃহস্পতিবার তারা কৌশলগত বন্দরনগরী মোখা দখল করে। পরদিন বাব আল-মানদাব প্রণালির গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণও নেয় তারা। এর মধ্য দিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে হুথিদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

বাব আল-মানদাব লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে হুথিদের নিয়ন্ত্রণ বাড়ায় বৈশ্বিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতার মধ্যেই বাব আল-মানদাবের পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে হুথিদের অগ্রযাত্রার মধ্যেই ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোখা ও আশপাশের এলাকায় হুথিদের অবস্থান, যানবাহন ও অস্ত্রের ওপর বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে হুথিদের অগ্রযাত্রায় ইরানের প্রভাব আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে লোহিত সাগরের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ইরানি কর্মকর্তারা এখনো বাব আল-মানদাব প্রণালি বন্ধ করার কোনো আসন্ন পরিকল্পনার কথা জানাননি।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement