ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষার্থীদের নিয়ে এবার কলকাতায় নামছে ‘ককরোচ জনতা পার্টি’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৩০ পিএম
X

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাদের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে রাস্তায় নেমেছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরটিতে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল পাঠিয়েছে সিজেপি।

সূত্র জানায়, কলকাতার কলেজ স্কয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত এই মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। মিছিলে শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের এতে শামিল না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, ককরোচ জনতা পার্টির সদস্য পরিচয় দিয়ে দেবদীপ গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি যৌথ পুলিশ কমিশনারের কাছে ইমেইলের মাধ্যমে অনুমতি চেয়েছেন। তবে পুলিশ এখনো মিছিলটির চূড়ান্ত অনুমতি দেয়নি।

ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, ককরোচ জনতা পার্টি যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমি তার পক্ষে আছি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি ছোট কোনো বিষয় নয়। এর কারণে অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এটা কেন হবে?

নওসাদ সিদ্দিকী আরও বলেন, সোনম ওয়াংচুক অনশনে বসেছিলেন, তা নিয়ে কোনো চর্চা হয়নি। এখন যখন শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, তখন আলোচনা করার সময় এসেছে। দেশের যে কোনো জায়গায় সংবিধান মেনে প্রতিবাদ হলে তা দেশ ও শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক। নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে আমি তাদের পাশে আছি।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করা মিছিলকেও সমর্থন জানান তিনি।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝