অনিবার্য কারণে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের দুটি পদযাত্রা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদর উপজেলার নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পদযাত্রা দুটি সমন্বয় করে নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে এনসিপির পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে।
-টিএস