ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল মাহেরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৩৪ পিএম
X

ঢাকার তেজগাঁও থানার পশ্চিম আরজতপাড়া এলাকার বাসিন্দা মেধাবী শিক্ষার্থী মাহেরা আরিবা মানহা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। সে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এই অসাধারণ সাফল্যে মাহেরা আরিবা মানহা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি তার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার এই গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষকমণ্ডলী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

ভবিষ্যতে মাহেরা আরিবা মানহা একজন মহাকাশ গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও বিশ্বের কল্যাণে অবদান রাখতে চায়। সে তার স্বপ্ন পূরণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মানহা ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝