ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে সাভারে বিক্ষোভ-সড়ক অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম
X

শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কটিতে চলাচলকারী যাত্রী ও চালকরা।
 
বিক্ষোদ্ধ শিক্ষার্থীরা এসময় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানানোর পাশাপাশি, শিক্ষার্থীদের 'পোল্ট্রি মুরগি' বলে মন্তব্য এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। 
 
প্রায় ১ ঘন্টা সড়কে অবস্থান করার পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন সোহেল জানান, দুপুরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে আমরা জনগণের ভোগান্তির বিষয়টি তাদেরকে বোঝিয়ে বললে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝