ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই দুই প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র চার মাস আগে। প্রশ্ন প্রণয়নের কাজ এরও অনেক আগে সম্পন্ন হয়েছে। প্রশ্ন মডারেশন ও প্রণয়নের প্রক্রিয়া সাধারণত প্রায় দুই বছর আগে থেকে শুরু হয়। তাই বর্তমান সরকার বা বর্তমান প্রশাসন এই প্রশ্নপত্র প্রস্তুত করেনি।”

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “আপনি জানেন, প্রশ্ন মডারেশন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বিগত সরকারের সময়ে দায়িত্বে থাকা মডারেটররাই এই প্রশ্ন প্রণয়ন করেছেন। তবে ভুল শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।”


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝