ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুপুর বাড়িতে রেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম
X

কুড়িগ্রামের উলিপুরে ফুপুর বাড়িতে রেড়াতে এসে সাইফান নামে দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় এই ঘটনা ঘটে। সাইফান ওই ইউনিয়নের মহিদেব কাচারি এলাকার লিমন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার দিন আগে সাইফান তার মায়ের সঙ্গে কেবলকৃষ্ণ গ্রামের ফুপুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার বেলা ১১টার দিকে সে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে স্বজনেরা পুকুর থেকে সাইফানের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জেডএএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝