ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:২২ পিএম
X

রাঙামাটি শহরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সনাতন রীতি অনুযায়ী ভগবান জগন্নাথ, বলরাম ও তাঁদের বোন সুভদ্রার ত্রিমূর্তিকে সুসজ্জিত রথে অধিষ্ঠিত করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

রাঙাপানি ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দর, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সভাপতি দীপক তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু শাহাদাত সাইম, ইসকন রাঙাপানি মন্দিরের ব্রহ্মচারী প্রচেদানন্দ ব্রহ্মচারীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বহনকারী রথটি রাঙাপানি থেকে যাত্রা শুরু করে তবলছড়ি হয়ে বনরূপা মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝