ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আত্রাইয়ে অবৈধ রিংজাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম
X
Advertisement

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করে প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ এই জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী সেলিম হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

তিনি জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ রিংজাল জব্দ করে প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জাল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি মাছচাষি, ব্যবসায়ী ও জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিংজাল বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নতুন রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে ব্যবসায়ী সেলিম হোসেনকে অর্থদণ্ড করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টিএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement