এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামে এক মাস (১০০ ঘণ্টা) মেয়াদি ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
সম্প্রতি অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ, অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. সাইফুল আলম চৌধুরী, ব্যাংকটির এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হক, বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। এক মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
-টিএস/বিজ্ঞপ্তি