ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম
X
Advertisement

জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এই হামলায় বিমান ঘাঁটির বেশ কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষাণাগারে আগুন ধরে গেছে বলে বাহিনীটি জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন হামলার প্রথম দফার পাল্টা জবাব হিসেবে বর্ণনা করেছে। 

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর দুটি জাহাজ আটক করার অভিযানের পরই মূলত যুক্তরাষ্ট্র ইরানি ঘাঁটিতে হামলা চালায়। ইরানের অভিযোগ, আটক করা ওই জাহাজ দুটি তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ-নিরাপত্তা বিপন্ন করে তুলছিল। 

আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে, তাদের এই প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং এর পরবর্তী ফলাফলগুলো পরবর্তী বিবৃতির মাধ্যমে জানানো হবে।

 সূত্র: আল জাজিরা

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement