ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম
X

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগের বছরের একই সময়ের তুলনায় দাবি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময় জীবন বিমা, স্বাস্থ্য বিমা, পলিসির মেয়াদপূর্তি এবং অন্যান্য খাতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা, ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে ১৪০ কোটি ২১ লাখ টাকা এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গার্ডিয়ান জানায়, ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি, বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, যাতে গ্রাহকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, দ্রুত দাবি পরিশোধ আমাদের কাছে শুধু একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়; বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে বিমার প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার চেয়েও বড় বিষয়, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রতিটি সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যাংকাস্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে বিমা সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ। বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষার আওতায় রয়েছেন। এছাড়া ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দেওয়ার পাশাপাশি ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝