ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সম্প্রতি একটি এমওইউ স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের লক্ষ্য হলো- তরুণ থেকে প্রাপ্তবয়স্ক সব গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ‌্যমে অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা।  এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক; হেড অব মার্কেট- বাংলাদেশ জুনায়েদ আহমেদ; ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, আমরা বিশ্বাস করি, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগই সবচেয়ে অর্থবহ বিনিয়োগ। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই শিক্ষা অর্জন, বিকাশ এবং নিজের সক্ষমতা বাড়াতে সমান সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে আমাদের কর্মীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, যা তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে আরও ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করবে। একই সঙ্গে আমাদের গ্রাহকদেরও বিশেষ সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত, যা ব্যাংকিং সেবার বাইরে আরও অর্থবহ সেবা প্রদানে ব‌্যাংকের প্রতিশ্রুতিকে বেগবান করবে।’

ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেট–বাংলাদেশ (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) জুনায়েদ আহমেদ বলেন, “গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার ও বৈশ্বিক সুযোগের দ্বার উন্মুক্ত করতে কাজ করে আসছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো একটি অগ্রসরমান আর্থিক প্রতিষ্ঠানের সমর্থন। একই সঙ্গে তাদের কর্মপরিবেশে ইংরেজি ভাষা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এই যাত্রায় প্রাইম ব্যাংকের মতো একটি প্রগতিশীল অংশীদারকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের এই কৌশলগত অংশীদারিত্ব যৌথভাবে সক্ষমতা উন্নয়নের পথে অনেক ইতিবাচক উদ্যোগের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।”

এই সহযোগিতা প্রাইম ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিলের চলমান শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে।


-টিএস/বিজ্ঞপ্তি



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝