ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রাইম ব্যাংকের সঙ্গে সেবা হোল্ডিং-এর চুক্তি স্বাক্ষর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম আপডেট: ১২.০৭.২০২৬ ৯:২৬ পিএম
X

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি সেবা হোল্ডিং লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেশাল ডিসকাউন্ট উপভোগ পাবেন। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে  আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সেবা হোল্ডিং লিমিটেড-এর কাছ থেকে ফ্ল্যাট কিনলে স্পেশাল ডিসকাউন্ট গিফট আইটেড উপভোগ করতে পারবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং সেবা হোল্ডিং লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মিনহাজুল ইসলাম সিয়াম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যা্ন্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং সেবা হোল্ডিং লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও সেলস) মো. পারভেজ আনোয়ার; ডেপুটি ম্যানেজার (ক্রেডিট রিয়েলাইজেশন) মো. মামুন হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার করলো। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।


-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝