ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াঙ্গনে গুরুত্ব দিচ্ছে সরকার: এমপি খায়ের ভূঁইয়া
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম
X

আমাদের সরকারের একটি প্রতিশ্রুতি—বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে। এজন্য যুবসমাজকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। এর অন্যতম একটি হচ্ছে ক্রীড়া। সরকার ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার সিলেবাসের অংশ হিসেবে ক্রীড়াকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ক্রীড়ার সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে ১২ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করেছে, যাতে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মধ্যে যে মাদকের ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটিকে প্রতিহত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সফিকুল আলম আলমাসসহ অন্যান্যরা।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝