ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৫২ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া ওরফে আসই মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরফ মিয়া ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এ সময় আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান। পরে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি ঘর থেকে বের হতে না পেরে ভেতরে আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর বন্যার পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।

টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে আশরফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement