ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালি দেওয়া বা তালি পাওয়ার জন্য রাজনীতি করি না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম
X

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি তালি দেওয়ার কিংবা তালি পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য। আপনাদের প্রয়োজনে, আপনাদের দুর্দিনে পাশে থাকার রাজনীতি করি।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত লোকজন হাততালি দিলে তাদের থামিয়ে দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। তাই সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। আগুন লাগার সময় তো আগুন দেখেনি কে বিএনপি, কে জামায়াত কিংবা কে অন্য কোনো দলের।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের আত্মীয়প্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সহায়তা পাওয়ার যোগ্য, তাদের হাতেই সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার কোনো মসজিদ, মন্দির কিংবা গির্জা আমার অনুদানের বাইরে থাকবে না। বর্তমান সরকারের আমলে আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলের কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।

নদীভাঙন প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এক ছটাক জমিও যেন নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তা করব।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের প্রত্যেককে সরকারি সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝