ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদারীপুরে থানা থেকে পালালেন নারী আসামি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৮:৩৫ পিএম
X
Advertisement

মাদারীপুর সদর মডেল থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসারসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ওই নারী আসামির নাম হাসিনা বেগম (৩৫)। অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে সদর মডেল থানার ইটেরপুল পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাকে থানায় নেওয়া হয়।

থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে থানার কার্যক্রম চলছে। হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল হাসিনা বেগমকে। রাত দেড়টার দিকে তিনি গ্রিল ভেঙে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজলসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement