ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৭:১০ পিএম
X
Advertisement

মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে মোট ৬৪৩ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইমরান (৩৬) রয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টুন (প্রতি কার্টুনে ৯ বোতল) বহনকারী একটি কাভার্ডভ্যান মুন্সিগঞ্জের এক ডিলারের কাছে যাচ্ছিল। ঢাকা মেট্রো-ট-১৮-২২০৬ নম্বরের কাভার্ডভ্যানটি শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতির শিকার হয়।

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের এক সদস্য এবং পরে কাভার্ডভ্যানের চালককে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে প্রতাপ কুমার রায়ের গুদামে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টুন এবং ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।

গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত ৯ জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান তার গুদামটি ভাড়া নিয়েছিলেন। তবে ভাড়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র পরে সম্পন্ন করার কথা জানিয়েছিলেন।

শেরপুর থানার এসআই শাহাদত উদ্ধার অভিযানে অংশ নেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

এ ঘটনায় ১০ জুলাই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা ১১ নম্বর মামলা হিসেবে রেকর্ড হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement