ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার, স্বস্তি নেই মাছ-মাংসের দামেও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে সবজির দাম আরও এক দফা বেড়েছে। মান ও আকারভেদে বেশিরভাগ সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি মাছ ও মুরগির বাজারেও বাড়তি দামের কারণে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

আজ শুক্রবার সকালে সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই বাজারে ক্রেতাদের ভিড় ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। তবে বাজারে এসে দামের তীব্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

বাজারে মানভেদে প্রতি কেজি পেঁপে ৫০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি চাল কুমড়া বিক্রি হচ্ছে ২০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায় এবং প্রতি পিস লাউয়ের দাম ঠেকেছে ৫০ টাকায়। সাধারণ মানের বেগুন কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা এবং করলা ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙ্গা ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৫০-৬0 টাকা, কচুরলতি ৭০-৯০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা এবং শসা ৬০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচামরিচের কেজি ঠেকেছে ৮০ থেকে ১৬০ টাকায়। তবে বর্ষাকাল হওয়ায় বাজারে শাকের সরবরাহ প্রচুর; প্রতি আটি লাল শাক ১০ টাকা এবং পুঁইশাক ১৫ টাকায় মিলছে। মিষ্টিকুমড়ার দাম রয়েছে অপরিবর্তিত।

চালের দাম নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৭৫ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সুগন্ধি চিনিগুঁড়া চালের দাম ইতিমধ্যেই ২০০ টাকার ঘর ছাড়িয়েছে।

সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ১৬০-১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। এছাড়া সোনালি মুরগি ৩৪০-৩৬০ টাকা, লেয়ার ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫0 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১,১০০ থেকে ১,২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজারে মূল্যের খুব বড় ধরনের হেরফের না হলেও দাম ক্রেতাদের নাগালের বাইরেই রয়েছে। আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৩০০ থেকে ৫৫০ টাকা ও কাতল ৩৪০ থেকে ৪৮0 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি তেলাপিয়া ২০০-২৫০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, পাবদা ৩০০-৪৫০ টাকা, টেংরা ৬০0-৮০০ টাকা, পাঙাশ ১৮০-৩৫০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝