ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম
X

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব সিক্সটিনের সব লড়াই শেষ। নাটকীয় ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে শেষ আটের পূর্ণাঙ্গ লাইনআপ এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ।

আগামী ১২ জুলাই (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’র শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠার পর শেষ ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় আলবিসেলেস্তেরা। এরপর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আরেকটি রোমাঞ্চকর ম্যাচে একই ব্যবধানে (৩-২) মিশরকে পরাজিত করে মেসির দল।

আর্জেন্টিনার পাশাপাশি শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে, মরক্কো, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।

টুর্নামেন্টের ড্র অনুযায়ী, সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কিংবা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের আগে মেসিদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে সম্ভাব্য ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স কিংবা আর্জেন্টিনা-স্পেন মহারণ দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

এদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড কি ইতিহাসের নতুন অধ্যায় লিখবে, নাকি মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আরও এক ধাপ এগিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে—সেই উত্তর মিলবে ১২ জুলাই কানসাস সিটির মাঠে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝