ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঘরেই তৈরি করুন শাহী বিফ কাবাব, জেনে নিন সহজ রেসিপি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম
X Advertisement

গরুর মাংসের কাবাবের স্বাদ অনেকের কাছেই বিশেষ পছন্দের। আর এর সঙ্গে যদি যোগ হয় শাহী স্বাদ, তাহলে তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। বাড়িতে থাকা সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু শাহী বিফ কাবাব। একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করেও কয়েক দিন খাওয়া যায় এই কাবাব।

যা যা লাগবে:
গরুর মাংস—১ কেজি
ছোলার ডাল—২০০ গ্রাম
পেঁয়াজ বেরেস্তা—১ কাপ
আদা বাটা—১ টেবিল চামচ
রসুন বাটা—১ টেবিল চামচ
তেজপাতা—১টি
সবুজ এলাচ—৪ থেকে ৫টি
কালো বড় এলাচ—১টি
শাহি জিরা—১ চা চামচ
দারুচিনি—২ টুকরা
ধনিয়া পাতা কুচি—২ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি—২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি—১ টেবিল চামচ
ডিম—২টি
ঘি—১ টেবিল চামচ
তেল—ভাজার জন্য
লবণ—স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি:
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ধুয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর তেজপাতা, এলাচ, দারুচিনি, শাহি জিরা, আদা-রসুন বাটা, লবণ এবং প্রয়োজনমতো পানি দিয়ে মাংস ও ডাল ভালোভাবে সেদ্ধ করতে হবে।

মাংস ও ডাল সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ ও ডিম দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে পছন্দমতো আকারে কাবাব তৈরি করে নিতে হবে। পরে কড়াইতে তেল গরম করে অল্প আঁচে কাবাবগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার শাহী বিফ কাবাব।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝