📍 ঢাকা 📅 শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
বিশ্বকাপের উন্মাদনায় দেশে স্যামসাংয়ের প্রথম ৯৮ ইঞ্চির টিভি উন্মোচন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম
X Advertisement

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ৯৮ ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি ‘ইউ৯০০এইচ’ উন্মোচন করেছে স্যামসাং। ঘরে বসেই স্টেডিয়ামের মতো পরিবেশে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে নতুন এই মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং জানিয়েছে, নতুন ইউ৯০০এইচ মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’ প্রযুক্তি। এই ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে ছবির রঙ ও উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে, ফলে মাঠের সবুজ ঘাস, খেলোয়াড়দের চলাচল এবং স্টেডিয়ামের পরিবেশ আরও বাস্তবসম্মতভাবে উপভোগ করা যায়। এছাড়া ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তি দ্রুতগতির দৃশ্যকে আরও মসৃণ ও ঝকঝকে করে তোলে।

টিভিটিতে ব্যবহৃত হয়েছে ‘এনকিউ৪ এআই জেন–২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’, যা একসঙ্গে কাজ করে ছবির স্পষ্টতা, কনট্রাস্ট ও সাউন্ডের মান উন্নত করে। ফলে বড় পর্দায় দর্শকরা আরও উন্নত ও প্রাণবন্ত বিনোদনের অভিজ্ঞতা পাবেন।

অডিও প্রযুক্তির ক্ষেত্রেও নতুনত্ব এনেছে স্যামসাং। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’ ব্যাকগ্রাউন্ডের শব্দ থেকে মানুষের কণ্ঠস্বর আলাদা করতে সক্ষম। এর ফলে ধারাভাষ্যের শব্দ আরও স্পষ্টভাবে শোনা যায়। পাশাপাশি সারাউন্ড সাউন্ড প্রযুক্তি ঘরের ভেতরেই স্টেডিয়ামের মতো আবহ তৈরি করে।

স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে টিভিটিতে যুক্ত করা হয়েছে জেনারেটিভ এআই-চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ বুঝে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এবং খেলা কিংবা সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ ও উপভোগ্য করে তোলে।

নতুন টিভির উদ্বোধন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগের পরিচালক ও ব্যবসা প্রধান শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮ ইঞ্চির টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দিতে চাই, যাতে তাদের মনে হয় তারা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন। ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত এবং গ্যালারির গর্জনকে আরও জীবন্ত করে তুলবে এই টিভি।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, টানা সাত বছরের অপারেটিং সিস্টেম আপডেট সুবিধার কারণে টিভিটি দীর্ঘ সময় আধুনিক ও হালনাগাদ থাকবে।

৯৮ ইঞ্চির এই ক্রিস্টাল ইউএইচডি টিভির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল এবং র‍্যাংস ইমার্ট-সহ স্যামসাংয়ের সব পার্টনার আউটলেটে।

Loading...
Loading...
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝