ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম
X
Advertisement

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, ভূমিকম্পের ভয়াবহতায় প্রাণহানির সংখ্যা এক লাখ পর্যন্ত হতে পারে। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। উদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি তৎপরতা শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা কয়েকটি ভিডিওতে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ কয়েকটি এলাকায় ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি স্থাপনা ধসে পড়তেও দেখা যায়।

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা নিজেদের নিরাপত্তার জন্য পরিবারের সদস্য ও পোষা প্রাণী নিয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন। আফটারশকের আশঙ্কায় অনেকেই সারারাত বাইরে অবস্থান করেন।

সূত্র: এএফপি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement