ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম
X
Advertisement

সাভারে পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তক্ষক ব্যবসায়ী, মাদক কারবারী ও ছিনতাকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি। এসময় তাদের কাছ থেকে একটি বন্যপ্রাণী তক্ষক, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

রবিবার দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত তক্ষক ব্যবসায়ীরা হলেন- ঢাকা জেলার দক্ষিনখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মৃত নাজির আহম্মেদের ছেলে মোঃ মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মৃত রহুল আমিনের ছেলে মোঃ হযরত আলী রিপন (৩৯), একই থানার মোল্লারটেক গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ রায়হান আহম্মেদ রনি (৩৮), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার শহিদ কুচিয়া গ্রামের মৃত নূর আলমের ছেলে মোঃ আঃ রহিম (৪২) ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার ফুলবাড়ি গ্রামের মৃত লিয়াকত শেখের ছেলে মোঃ সাগর শেখ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৫ তক্ষক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি ধূসর রংয়ের বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন গনকপাড়া এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান আকাশ (২৬), মোঃ মাসুদ রানা (৩৪), মোঃ নাজমুকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে পেশাদার দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামের মৃত খোকা তালুকদারের ছেলে মোঃ হুমায়ন তালুকদার ওরফে আকাশ (৩৮) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম মহল্লার মৃত শুকুর আলীর ছেলে মোঃ সুজন রানা (৩৫)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদক উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

ওএফ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement