ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান আইনমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৬:০৯ পিএম
X
Advertisement

জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বক্তব্যেই জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, একটি মহল জুলাই ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তথাকথিত গণভোটের মাধ্যমে কিছু দাবি সামনে আনা হলেও সরকার স্পষ্ট করেছে, সেগুলো জুলাই সনদের অংশ নয়। এরপরও বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, একদিকে ফ্যাসিবাদ রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছে, অন্যদিকে মৌলবাদী শক্তি ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে। এ ক্ষেত্রে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ এবং সেই পথ ধরেই দেশ এগিয়ে যাবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement