ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালো জাতীয়তাবাদী পেশাজীবী দল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই উদ্যোগকে বাংলাদেশের উন্নয়ন, কৃষি, সেচব্যবস্থা, পরিবেশ এবং আঞ্চলিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি: মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিস্তা শুধু একটি সাধারণ প্রকল্প নয়- এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি জাতীয় অঙ্গীকার। দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তিস্তা অববাহিকার মানুষের দুঃখ-দুর্দশার অবসান ঘটবে। একই সঙ্গে অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল বলেন, আমাদের সংগঠন সবসময় জাতীয় স্বার্থ, জনগণের কল্যাণ এবং টেকসই উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে গৃহীত প্রতিটি বাস্তবসম্মত ও জনমুখী উদ্যোগের প্রতি তাদের এই অব্যাহত সমর্থন আগামীতেও বজায় থাকবে বলে বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝