ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম আপডেট: ০৩.০৭.২০২৬ ১২:২৪ পিএম
X
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদকের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, শুধু মাদকসেবীরাই নয়, যারা মাদকের বিস্তার ও পৃষ্ঠপোষকতা করে, তারাও সমাজের জন্য বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন প্রকল্পের কাজ বছরের প্রথম নয় মাস ধীরগতিতে চলে, আর শেষ তিন মাসে তা দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা করা হয়। এ প্রবণতা থেকে বেরিয়ে এসে সারা বছর সমান গতিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement