ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম
X

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে। দুই দেশের রেল কর্তৃপক্ষের আলোচনার পর ট্রেনটি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। ইতোমধ্যে রেলপথের নিরাপত্তা পরিদর্শন এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়। এরপর থেকে মিতালী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় ট্রেনগুলো বন্ধ রয়েছে।

এদিকে, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও পর্যটক ভিসা (টুরিস্ট ভিসা) প্রদান শুরু করেছে। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় শুরু হতে পারে। সূত্র: জি-২৪

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝