ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সমস্যা ও চাহিদাসমূহ জানার চেষ্টা করেছি: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম
X
Advertisement

খুলনা সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য কাজ করে। সে কারণে দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সমস্যা ও চাহিদাসমূহ জানার চেষ্টা করেছি। সেগুলিই আগামীতে আমাদের করণীয় নির্ধারণে সহায়তা করেছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিক ফোরাম’ কর্তৃক আয়োজিত ‘প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন নাগরিক ফোরামের মহাসচিব এস. এম. ইকবাল হাসান তুহিন।

কেসিসি শীঘ্রই বাজেট ঘোষণা করবে উল্লেখ করে প্রশাসক আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা গঠনমূলক, বাস্তবসম্মত এবং অধিকাংশই বাস্তবায়নযোগ্য। এসব প্রস্তাব আমাদের পরিকল্পনার মধ্যেও রয়েছে; এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা।

তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সমাপ্তি, জোয়ারের সময় বৃষ্টির পানি নিষ্কাশনে পাম্প স্থাপন, বর্জ্য রিসাইক্লিং সেন্টার চালু, নগরীতে বাইরে থেকে ইজিবাইকের প্রবেশ বন্ধ, ফুটপথ দখলমুক্ত করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা গেলে নাগরিক সমস্যা অনেকটাই হ্রাস পাবে। এসব কাজে শতভাগ সফলতা অর্জনের জন্য তিনি নগরবাসীর প্রতি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সঠিকভাবে সংরক্ষণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের পিপলস মিলের পশ্চিম ও পূর্ব পাশে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, পাওয়ার হাউজ গেট থেকে পিপলস গেট এবং পিপলস গেট থেকে ক্রিসেন্ট গেট পর্যন্ত ড্রেন সংস্কার, এবং পাওয়ার হাউজ গেট সংলগ্ন শৌচাগারে সুপেয় পানির ব্যবস্থা করার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

নাগরিক ফোরামের চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ এবং বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান। সমাপনী বক্তৃতা করেন নাগরিক ফোরামের কো-চেয়ারপার্সন সরদার আবু তাহের। কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিটি ল’ কলেজে এমবি টিভি বাংলা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সরকার ঘোষিত ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি সফল করতে তিনি সকলের প্রতি বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান। পরে তিনি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

এমবি টিভি বাংলার চেয়ারম্যান এস. এম. রুহুল আমিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী শামীমা সুলতানা শীলু এবং দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement