ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:১৮ পিএম
X
Advertisement

দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারে নিগার সুলতানা জ্যোতির দলের সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে।

লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান করে। জবাবে ৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার লরা ভলভার্টকে বোল্ড করেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তবে এরপর তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডেরকসেন দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৫২ রানের জুটি গড়ে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা।

পরবর্তীতে নাহিদা আক্তারের ঘূর্ণিতে আবারও ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। ১৪.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৭ রান। ব্রিটস (২০) ও ডেন ফন নাইকার্ককে (৫) ফিরিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন নাহিদা ও সানজিদা আক্তার মেঘলা।

এরপর এক পর্যায়ে ৫ রান করে জয়ের সমীকরণে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের উত্তেজনায় ২০তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচে সমতা আনে ক্লো ট্রাইওন। পরের বলেই এক রান নিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচসেরা হন মারিজান কাপ। ব্যাট হাতে ২১ বলে ১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ৪২ রান করেন ৪৮ বলে। দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা নেন ২ উইকেট।

টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালের সম্ভাবনা জোরালো করেছে। অন্যদিকে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement