ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই দশক পর বিশ্বকাপে আর্জেন্টিনার একাদশে নেই মেসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:১৭ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:২৫ এএম
X
Advertisement

বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুর একাদশে লিওনেল মেসিকে না দেখার অভিজ্ঞতা বর্তমান প্রজন্মের ফুটবলভক্তদের জন্য প্রায় অচেনাই। দীর্ঘ দুই দশক পর সেই দৃশ্যই আবার দেখা যাচ্ছে।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি আর্জেন্টিনা অধিনায়ককে। নকআউট পর্বের আগে তাকে বিশ্রাম দিয়ে দলের অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপে এর আগে সর্বশেষ ২০০৬ আসরের কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে ছিলেন না মেসি। জার্মানির বিপক্ষে সেই ম্যাচে বেঞ্চে থেকেই শুরু করেছিলেন তিনি। সেটিই ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মেসির সর্বশেষ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করার ঘটনা।

সেবার হোসে পেকারম্যানের দল টাইব্রেকারে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। ঠিক ২০ বছর পর আবারও বিশ্বকাপে বেঞ্চে থেকে ম্যাচ শুরু করছেন মেসি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এখন তিনি বিশ্বকাপজয়ী, আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্ব ফুটবলের সর্বাধিক শিরোপাজয়ী ফুটবলারদের একজন।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement