ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মায়ানমারে পাচারের সময় আটক ২১
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:১৫ পিএম
X

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি মাছ ধরার ট্রলার এবং ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী এফবি ফাতেমা হোসনা ও এফবি নিঝু রাব্বি নামের দুটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার ট্রলার আটক করা হয়।

তল্লাশিতে এফবি ফাতেমা হোসনা থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১০ জন এবং এফবি নিঝু রাব্বি থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ২১ জন আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝