ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুরান ঢাকায় তাজিয়া মিছিল চলাকালে যুবককে কুপিয়ে হত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিল চলাকালে এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া দিয়ে মিছিল থেকে বাইরে নিয়ে যায়। পরে নির্মাণাধীন ভবনের নিচে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি একটি নির্মাণাধীন ভবনের নিচে ঘটেছে। প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যার কারণ এবং হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement