ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরে ফের আগ্রহ বেইজিং
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর (ইকোনমিক করিডোর) গড়ে তোলার প্রস্তাব আবারও সামনে এনেছে বেইজিং। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের জানান, দুই নেতার আলোচনায় যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ানো, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় দীর্ঘদিন ধরে আলোচিত একটি পরিকল্পনা। এর মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও বাণিজ্যিক সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো, বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ হবে এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে।

তবে করিডোরটির একটি অংশ মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার কারণে এর বাস্তবায়ন ও নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জের বিষয়টিও আলোচনায় রয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement