📍 ঢাকা 📅 শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম
X Advertisement

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে আজ (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৯৭ হাজার ৫২২ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।

উল্লেখিত পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: [email protected] [email protected]
🔝