📍 ঢাকা 📅 শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
নিরাপদ পানি-স্যানিটেশনে ৪০ বছরে ওয়াটারএইড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৫ এএম
X Advertisement

বাংলাদেশে চার দশকের পথচলা পূর্ণ করেছে ওয়াটারএইড। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি বিশেষ লোগো উন্মোচনের মধ্য দিয়ে তাদের ৪০ বছর পূর্তি উদযাপনের বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক কর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম, হাসিন জাহান, সুদর্শন নেওপানে এবং মুহাম্মদ জুনাইদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৪০ বছরে ওয়াটারএইড বাংলাদেশ দেশের ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে। নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবান্ধব নীতি প্রণয়নে সহায়তা এবং জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রিজিওনাল ডিরেক্টর খায়রুল ইসলাম বলেন, ৪০ বছর পূর্তির এ আয়োজন কৃতজ্ঞতা, আত্মমূল্যায়ন ও নতুন অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরও বলেন, অংশীদার ও জনগোষ্ঠীর সহযোগিতায় গড়ে ওঠা এই যাত্রা ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ধারাবাহিক অঙ্গীকার, আস্থাভিত্তিক অংশীদারত্ব এবং জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে নারী, যুব ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ সংস্থাটির কার্যক্রমকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করেছে।

ওয়াটারএইড বাংলাদেশ জানায়, ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি, সংলাপ ও সম্পৃক্ততামূলক আয়োজন অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মাধ্যমে সংস্থাটির অর্জন তুলে ধরা, দীর্ঘদিনের অংশীদারত্বকে সম্মান জানানো এবং সবার জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

সংস্থাটি তাদের চার দশকের এ যাত্রায় সহযোগিতা করা সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার, দাতা সংস্থা, গণমাধ্যম, নাগরিক সমাজ, বর্তমান ও সাবেক কর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝