ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা করছে নির্বাচন কমিশন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম
X
Advertisement

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে এ বিষয়ে আইন ও বিধিমালায় বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়।

ইসি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছরে একজন নাগরিকের চেহারা, বায়োমেট্রিক তথ্যসহ বিভিন্ন পরিবর্তন ঘটে, যা পরিচয় শনাক্তকরণে জটিলতা তৈরি করে। এ কারণে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, অনেক ক্ষেত্রে বয়স, চেহারার পরিবর্তন, এমনকি আঙুলের ছাপের মান পরিবর্তনের কারণে পরিচয় যাচাইয়ে সমস্যা দেখা দেয়। এছাড়া কিছু ক্ষেত্রে সার্জারির মাধ্যমে পরিচয় পরিবর্তনের প্রবণতাও রয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী, এনআইডির মেয়াদ ১৫ বছর এবং মেয়াদোত্তীর্ণ হলে নির্ধারিত ফি ও পদ্ধতিতে নবায়নের জন্য আবেদন করতে হবে। বিধিমালায় নবায়নের আবেদন অনলাইনে বা সরাসরি দাখিলের সুযোগ রয়েছে। বর্তমানে নবায়ন ফি সাধারণভাবে ১০০ টাকা এবং জরুরি ক্ষেত্রে ১৫০ টাকা নির্ধারিত।

ইসি কর্মকর্তারা জানান, নবায়নের মাধ্যমে নাগরিকের নতুন ছবি, আঙুলের ছাপ ও আইরিশসহ বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করা সম্ভব হবে, যা পরিচয় নিশ্চিতকরণে আরও নির্ভরযোগ্যতা আনবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে।

এনআইডি মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement