ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে কি একসঙ্গে লড়াইয়ে নামছে এনসিপি?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম
X
Advertisement

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে বিদায় নিয়েছে, আর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে সমানভাবে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির বিচার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের লড়াই সংসদে এবং সংসদের বাইরে অব্যাহত থাকবে।

সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে ট্রাইব্যুনাল থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নতুন রায় বা তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। এটি স্পষ্ট যে, বর্তমান চিফ প্রসিকিউটর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগ করা উচিত এবং যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এ নেতা দলটিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন এবং দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও দুর্নীতির বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার নিশ্চিত না হলে সরকারের জন্য মেয়াদ পূর্ণ করা কঠিন হবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বিচার, সংস্কার ও রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement