ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মার্কিন নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২৪ পিএম
X
Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির উচিত বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান মতপার্থক্যের প্রেক্ষাপটে এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৩ জুন) অধিকৃত পশ্চিম তীরের অবৈধ গুশ এতজিওন বসতি ব্লকে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর বরাতে জানা যায়, নেতানিয়াহু বৈঠকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করে বলেন, “আমরা আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে এখন আমাদের এই নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা আরও জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, ইসরাইলের ভবিষ্যৎ নির্ভর করবে তার সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ কমান্ডার তৈরির ওপর।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি সংক্রান্ত বিতর্কের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলি নীতিনির্ধারকদের সমালোচনা করে বলেছিলেন, তারা নিজেদের প্রধান মিত্রের ভূমিকা যথাযথভাবে বিবেচনায় নিচ্ছেন না।

ভ্যান্স আরও উল্লেখ করেন, ইসরাইলের প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে তৈরি এবং মার্কিন সহায়তায় অর্থায়ন করা।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ১৪ দফা সমঝোতা স্মারক সই হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে গৃহীত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement